ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী প্রতিকৃতিতে জুতাপেটা ও অশালীন আচরণ: কী জানা যাচ্ছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী প্রতিকৃতিতে জুতাপেটা ও অশালীন আচরণ: কী জানা যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাড়ি পরা এক নারী প্রতিকৃতির গলায় রশি বেঁধে জুতাপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘিরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, খবর পাওয়ার পর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই সেই প্রতিকৃতিটি সরিয়ে ফেলেছেন। তিনি বলেন, শেখ হাসিনার বিচার দাবি করে কেউ বা কোনো একটি সংগঠন কুশপুত্তলিকা হিসেবে ওই নারী প্রতিকৃতিটি সেখানে ঝুলিয়েছিল বলে তারা জানতে পেরেছেন। তবে সেই প্রতিকৃতিতে কোথাও শেখ হাসিনার নাম উল্লেখ ছিল না। রাজনৈতিক বিশ্লেষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা মনে করেন, নারী প্রতিকৃতির প্রতি জুতাপেটা ও শাড়ি খুলে দেওয়া যে অশালীন আচরণ করা হয়েছে, তা স্পষ্টভাবে নারী বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনা সামাল দিতে কিংবা যুক্তি দাঁড় করানোর চেষ্টা থেকেই শেখ হাসিনার নাম জড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে, “জাগ্রত জুলাই” নামের এক...