nobi12345.blogspot.com/ কেউ thank you বললে তার উত্তরে আপনি কখন কি বলবেন?
কেউ thank you বললে তার উত্তরে আপনি কখন কি বলবেন?
কেউ thank you বললে তার উত্তরে আপনি কখন কি বলবেন? বা কারও ধন্যবাদ গ্রহণের উপায়সমূহ:
- You’re welcome. (আপনাকে স্বাগতম)
সচরাচর কেউ আপনাকে ধন্যবাদ দিলে, তার প্রত্যুত্তরে ব্যবহৃত হয়।
- No problem. (কোন সমস্যা নেই)
কেউ কোনকিছুর জন্য ধন্যবাদ দিলে বা কোনকিছুর জন্য দু:খিত হলে, তার অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হয়।
- (It’s) my pleasure. (এটা আমার জন্য আনন্দের)
কাউকে সাহায্য করতে পেরে আপনি আনন্দিত হয়েছেন এমন বুঝিয়ে কারও ধন্যবাদের অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হয়।
- It’s/ That’s all right. (না না ঠিক আছে)
যখন কেউ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বা কোনকিছুর জন্য দু:খিত হয়, তখন আপনি কিছু মনে করেননি এমন বোঝাতে মূলত: কথ্যভাষায় ব্যবহৃত হয়।
- It’s nothing/ think nothing of it. (এটা কিছুই না/ এ ব্যাপারে কিছুই ভাববেন না)
কারও জন্য কিছু করার কারণে কেউ আপনাকে ধন্যবাদ দিলে, তার অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হয়।
- Not at all. (একেবারেই না)
কেউ আপনাকে কোনকিছুর জন্য ধন্যবাদ দিলে, তার অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হয়।
- Don’t mention it. (এটা উল্লেখ করবেন না)
কেউ কোনকিছুর জন্য এইমাত্র ধন্যবাদ দিয়ে থাকলে, তার অমায়িক উত্তরে ব্যবহৃত হবে।
- It’s no bother. (এটা কোন সমস্যাই না)
কাউকে সাহায্য করতে পেরে আপনি আনন্দিত এবং এতে আপনার কোন সমস্যা বা অসুবিধাই হবেনা, এমন বোঝাতে ব্যবহৃত হয়।
- Sure (নিশ্চিত)
মূলত: আমেরিকান ইংরেজীতে কেউ ধন্যবাদ দিলে প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হয়।
- Sure thing. (নিশ্চিত ব্যাপার)
আমেরিকানরা কারো ধন্যবাদের জবাব দিতে ব্যবহার করে।

nice
উত্তরমুছুনnice
উত্তরমুছুনNice
উত্তরমুছুনNice
উত্তরমুছুন